পিছিয়ে পড়া সালথা নগরকান্দার মানুষের দুর্ভাগ্য দুর্দশা একদম কাছ থেকে দেখবার সু্যোগ হয় এই এলাকার একজন ক্ষুদ্র জনপ্রতিনিধি হিসাবে। এসব হতভাগ্য মানুষের জীবনমান উন্নয়নের জন্য শিক্ষার আলো প্রতি ঘরে পৌছে দেবার মানসিকতা থেকে এই এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার তাগিদ অনুভব করি। এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় ১৯৮৬ সালে অত্র বিদ্যালয়টি স্থাপন করা সম্ভব হয়। প্রতিষ্ঠার পর থেকেই বেশীর ভাগ সময় আমাকেই সভাপতির দায়িত্ব পালন করতে হয়েছে। জীবনের পড়ন্ত বেলাও আজ আমাকে এই দায়িত্ব পালন করতে হচ্ছে।