অবহেলিত একটি জনপদেরণ মাঝে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়। পহেলা জানুয়ারি ১৯৮৬ খ্রিঃ তারিখে যার কার্যক্রম শুরু হয় নিম্নমাধ্যমিক বিদ্যালয়রুপে। শত অভাব, হাজারো প্রতিকূলতাকে অতিক্রম করে আজ প্রতিষ্ঠানটি তার স্বকীয় মহিমায় উদ্ভাসিত। শত- সহস্র শিক্ষার্থীর পদচারনায় মুখরিত তার প্রাঙ্গন। আজকের এই পূর্নয়তা প্রতিষ্ঠানটিকে তিল তিল করে গড়ে তুলতে যারা উদয়াস্ত পরিশ্রম থেকে শুরু করে সামান্যতম সহানুভূতিও প্রকাশ করেছেন তাদের সকলের প্রতি স্বশ্রদ্বেয় সালাম/প্রনতি। অনাগত দিনগুলোতে সকলের ভালবাসা আর ঐকান্তিক চেষ্টার আলোয় ভরে থাক এর সমগ্র প্রাঙ্গন।